শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে জাকজমকপূর্ণভাবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে জাকজমকপূর্ণভাবে বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর বিকাল ৪ টায় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু’র সভাপতিত্বে ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা আজ স্বাধীন হলেও দেশকে প্রকৃতভাবে ভালবাসতে শিখিনি! দেশকে প্রকৃতভাবে ভালবাসতে হলে আমাদেরকে ঘুষ,দূর্নীতি,লুটতরাজ সহ সকল প্রকার অন্যায় অপরাধ বন্ধ করতে হবে, তাহলেই বিজয় দিবস সার্থক হবে এবং দেশের উন্নতি হবে।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর বক্তব্য শেষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন, ডাঃ কমল কদর,সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য সামছুল আলম আজাদ, জামায়াত ইসলামের সাবেক উপজেলা আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, জামায়াতে ইসলামের মিডিয়া সম্নয়কারী,মোঃ আবুল হোসেন,মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আবুল মনছুন, বিএনপি নেতা ইউসুফ নিজামী, পৌর বিএনপির সদস্য সচিব ছারে আহমেদ সলু সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে বক্তারা সকলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য বলেন এবং ঐক্যবদ্ধ থেকে সীতাকুণ্ড মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে সীতাকুণ্ডের জনমানুষের কাছে পৌঁছে দিতে বলেন। পরিশেষে উপস্থিত সকলকে নাস্তা ও মিস্টিমূখ করার মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »