রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইমামনগরে নালার ময়লা পানিতে দূর্গন্ধে বসবাস কষ্টসাদ্ধ

  • আপডেট সময়ঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড ভাটিয়ারীতে বাসাবাড়ির ময়লার পানিতে সড়ক সয়লাব। গত এক মাস ধরে বৃষ্টির দেখা না মিললেও সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগরের গ্রামীণ সড়কে তাকালে মনে হয় যেন সবেমাত্র মুষলধারে বৃষ্টি হয়েছে। গত পনের দিন ধরে বাসাবাড়ীর ড্রেন থেকে উপচে দুর্গন্ধযুক্ত পানিতে প্রায় ৫০ গজ সড়কের বেশির ভাগ ময়লা পানি থাকায় বিপাকে পড়েছেন চলাচলকারীরা। এই দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরাও। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে রয়েছে মসজিদ মাদ্রাসা, বিদ্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান।
তাছাড়া এই ময়লাযুক্ত পানি পেড়িয়ে যেতে হয় বায়তুশ শরফ জামে মসজিদ ও সোলতানিয়া ফোরকানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ জায়গায়।
স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনের ময়লা পরিস্কার করে ড্রেনেজ ব্যবস্থা করলে তাহলেই সমস্যার সামাধান হবে বলে তারা মনে করছেন। এ নিয়ে এলাকার সাধারণ মানুষ বলেন, সবসময় বাসাবাড়ীর ড্রেনের পানিতে সড়কটি তলিয়ে থাকায় ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
ময়লা পানিতে সড়কটি সবসময় বেহাল অবস্থা এই ময়লা পানি নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি।

স্হানীয় বাসিন্দা মামুন অর রসিদ বলেন,এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই ময়লা পানি পেড়িয়ে প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।
তাছাড়া এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াতকারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিনিয়ত বৃষ্টি ছবাসাবাড়ির ময়লা পানিতে রাস্তাটির বেশির ভাগ অংশ তলিয়ে থাকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সারাবিক সহযোগীতার দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »