মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে ১২ বছরের কিশোর হুসাইন আহমদ নিখোঁজ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে মো. হুসাইন আহমদ নামে মাদরাসা পড়–য়া ১২ বছরের এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ৩০ অক্টোবর বুধবার উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের নয়ামৈশাপুর গ্রামের মৃত. মাওলানা আব্দুস সালামের ছেলে। নিখোঁজ মো. হুসাইন আহমদ এর পরিবার সুত্রে জানা যায়, প্রায় ৩ বছর যাবৎ সেওতরপাড়া গ্রামে নানার বাড়ীতে থেকে পড়াশুনা করছিল মো. হুসাইন আহমদ। সে ঐ গ্রামের ইবতেদায়ী মাদরাসায় পড়াশুনা করতো। ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ৭ ঘটিকার দিকে মাদরাসার যাবার কথা বলে সে বের হয়ে যায়। যথা সময়ে মাদরাসা থেকে না ফেরায় মো. হুসাইন আহমদ এর সন্ধান করতে মাদরাসায় যান তার পরিবার। সেথানে গিয়ে জানতে পারেন সে মাদরাসায় যায়নি। এর পর তারা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ হুসাইন আহমদ এর মামা আলী আহমদ গত ৩১ অক্টোবর ছাতক থানায় একটি সাধারন ডায়েরি নং-১৬৩৩ দায়ের করা হয়েছে।

শারীরিক গড়ন: চোখ: কালোমনি, মুখের আকৃতি: লম্বাটে, চামড়ার রঙ: শ্যামলা, উচ্চতা: প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, নাক: লম্বা, কপাল প্রশস্থ। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল কালো রঙ্গের টাউজার, লাল-খয়েরি রঙ্গের পাঞ্জাবি মাথায় কালো রঙ্গের টুপি।

এ বিষয়ে নিখোঁজ মো. হুসাইন আহমদ এর মা মোছা: রাজিয়া বেগম জিডি এন্ট্রির সত্যতা স্বীকার করে বলেন, কোন সহােদয়বান ব্যক্তি যদি হুসাইন আহমদ এর সন্ধান পেয়ে থাকেন সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানান। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জিডি এন্ট্রির সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »