স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি রুপসা স্টেশন এর কন্টিজেন্ট কমান্ডার আব্দুল গনীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মোঃগফফর(এবি)মোখলেসুর রহমান (এমই) অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাই লোহা ও একটি ট্রাক সহ ৪ জনকে আটক করেছে।
গত ১২ অক্টোবর কোস্টগার্ড উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে কন্টিজেন্ট কমান্ডার বিসিজি স্টেশন রুপসা আব্দুল গনী বাদী হয়ে দাকোপ থানায় এজাহার করেছে।
দাকোপ থানা মামলা নং-২ তারিখ ১২/১০/২৪ ধারা ৩৭৯-৪১৯-৪১৩ পেনাল কোর্ড। দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম মামলাটি রুজু করে থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃনুর ইসলাম শাহিদ কে তদন্ত ভার দিয়েছেন।
জব্দকৃত মালামালের আনুমানিক বর্তমান প্রচলিত বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত ট্রাক নং যশোর-ন ১১-১০২২ যার মূল্য আনুমিক ৯ লাখ টাকা। খুলনা সহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অবৈধ্য মালামাল ও সন্ত্রাসীদের গ্রেফতার এর লক্ষে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দাকোপের পোদ্দারগজ্ঞ ফেরিঘাট থেকে একটি ট্রাকে করে চোরই লোহা আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্হা নেওয়ার উদ্দেশ্যে ১২ অক্টোবর ৩টা ৪৫ মিনিটের দিকে পানখালী বিশ্বরোডের তিন রাস্তার মোড়ে ট্রাক আসতে থাকলে কোস্ট গার্ড ট্রাকটি থামিয়ে আসামীদের গ্রেফতার করে।
আসামীরা হলো আল আমীন শেখ (৪৫) পিতা: মোকছেদ আলী শেখ, সাং চালনা। সিদ্দিক বিশ্বাস (৫০) পিতা: ইশাদ আলী বিশ্বাস, চালনা বাজার। ইব্রাহিম তালুকদার (২০) পিতা: মোঃ হাবিব তালুকদার, সাং মোহম্মদ নগর বটিয়াঘাটা। মোঃ সাব্বির হোসেন (২৬)পিতা: মহিদুল মোহম্মদ নগর বটিয়া ঘাটা।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে তাঁদর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম: কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টে চলমান মামলায় সরকারি আইনজীবীদের অসহযোগিতা এবং…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বিশিষ্ট সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে একটি কুচক্রী মহল…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে…
This website uses cookies.