সীতাকুণ্ডের বিশিষ্ট সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট সমাজ সচেতন নাগরিকরা।
প্রতিবাদকারী ও স্থানীয় সচেতন সমাজ জানান, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদোজা দীর্ঘ ২৭ বছর ধরে অত্যন্ত সততা ও সুনামের সাথে স্থাপত্য নকশা ও ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। শুধু পেশাগত জীবনেই নয়, দীর্ঘ সময় ধরে তিনি সীতাকুণ্ডসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তাঁর সামাজিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য দিকগুলো হলো:
স্থানীয় বাসিন্দারা আরও জানান, ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা শুধু সীতাকুণ্ড নয়, মিরসরাই, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর পর্যন্ত অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। বিশেষ করে, সীতাকুণ্ডের বিভিন্ন মসজিদে তিনি কোনো প্রকার সম্মানী বা পারিশ্রমিক ছাড়াই স্থাপত্য নকশা ও কারিগরি সহায়তা প্রদান করেন। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বিপদে-আপদেও তিনি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান।
সচেতন মহলের অভিমত, তাঁর ব্যাপক জনপ্রিয়তা এবং মানবিক কাজের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।
এ বিষয়ে স্থানীয় বিশিষ্ট নাগরিকরা বলেন, “একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষের বিরুদ্ধে চালানো এই ভিত্তিহীন অপপ্রচার কখনো সফল হবে না। ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার কাছে তাঁর কাজের স্বচ্ছতা ও সত্যতার সকল প্রমাণ সংরক্ষিত রয়েছে, যা যে কেউ যাচাই করতে পারেন। আমরা এলাকাবাসীকে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
প্রতিবাদকারীরা আরও বলেন, ভালো কাজের পেছনে সবসময়ই কিছু অশুভ শক্তি সক্রিয় থাকে, এটি চিরন্তন সত্য। মিথ্যা অপপ্রচারকারীদের মুখোশ খুব দ্রুতই উন্মোচিত হবে বলে তাঁরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সীতাকুণ্ডে শুরু হয়েছে দুর্গাপূজার মূল…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
This website uses cookies.