বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। চার দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই মাহফিলের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার বাদ আসর আনুষ্ঠানিকভাবে মাহফিলের উদ্বোধন হবে। এতে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, পীর-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন।
এবারের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইরাকের বাগদাদ থেকে আগত বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা.)-এর বংশধর ও সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানী। এছাড়া ভারতের কলকাতার টিপু সুলতান জামে মসজিদের খতিব ও বিশ্ববরেণ্য আলেম শাহসুফি সাখাওয়াত হোসেন বরকতী ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন। আগামীকাল মাহফিলের প্রথম দিনে তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এর আগে, আজ মঙ্গলবার চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে মাহফিল পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
মাহফিলে প্রতিদিন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।
কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের শিক্ষা হৃদয়ে ধারণ করতে এবং আহলে বায়তে রাসুল (সা.)-এর স্মৃতিবিজড়িত এই মহতি আয়োজনে পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…
সিলেট প্রতিনিধি: আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…
কাইয়ুম চৌধুরীঃ চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…
দিদার টুটুল, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের (ইফা) নির্বাহী প্রধান ও অসুস্থ তাহমিদুল হক চৌধুরী…
নিজস্ব প্রতিবেদক: হালিশহরের খোরশেদবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আবুল হোসাইনের…
বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…
This website uses cookies.