সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. ইসফাত হোসেন নিহাল (১৩)। সে বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ গ্রামের আশরাফুল আলমের ছেলে। গত রবিবার (১৪ জুন) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে নিহাল বাড়ি থেকে বের হয়। কিন্তু ওইদিন বিকেলে পরিবারের সদস্যরা মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারেন যে, সে সেদিন মাদরাসায় পৌঁছায়নি। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নিহালের মা মোমেনা খাতুন সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিহালের মা সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি আরও জানান, নিহাল ইদানীং মাদরাসায় যেতে কিছুটা ভয় পেত, তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ সে জানায়নি।
ইসফাত হোসেন নিহালের সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে সীতাকুণ্ড থানা অথবা দোয়াজিপাড়া মদিনাতুল ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তথ্যের জন্য ০১৮১৭-৭৩৭৩৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.