
মোঃ জামিল হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতক থানায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম কিবরিয়া হাসান থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সাংবাদিক সহ সকল পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।
২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে থানায় আগত সাংবাদিক ও সমাজ কর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন,ছাতক থানার মানুষের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।তবে এই কাজ গুলো করতে উপজেলার সাংবাদিক সহ সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদের প্রয়োজনে যদি সাংবাদিকরা নির্দিধায় থানা আসবেন। তবে তিনি সাংবাদিকদের নিকট বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ আশা করেন। যে সংবাদে সাধারণ মানুষ উপকৃত হয়।
সাংবাদিকদের সহযোগিতা পেলে থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে অভিযান
থানা পুলিশের অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ছাতক একটি বড় উপজেলা। তিনি সাংবাদিক, সমাজ কর্মী, শিক্ষক রাজনীতিবিদ, সাধারণ জনগণ,শ্রমিক, কৃষক সবাই কে নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অপরাধ
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply