শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ জুন, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কুমিরাস্থ আলেকদিয়া এলাকায় বর্ণাঢ্য আয়োজনে এই বর্ষপূর্তি পালন করা হয়।

​দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে কেক কাটা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চা বিষয়ক সেমিনার, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​’ফ্রাইডে ফর হেলথ’ মূলত একটি স্বাস্থ্য সচেতনতামূলক সামাজিক ক্লাব, যা মানুষের দৈনন্দিন ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি মনোযোগ দেওয়ার চর্চা বাড়াতে কাজ করছে। সুস্থ জীবনযাপনের জন্য সপ্তাহের অন্তত একটি দিন স্বাস্থ্যের উন্নতির জন্য উৎসর্গ করা—এই ধারণার ওপর ভিত্তি করেই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। বিশেষ করে এলাকার যুবক ও তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি শুক্রবার ভোরে অভিজ্ঞ ফিটনেস ট্রেইনারের মাধ্যমে শারীরিক অনুশীলন, ডায়েট চার্ট তৈরি ও নিয়ন্ত্রণ এবং শরীরের গঠন অনুযায়ী ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।

​’ফ্রাইডে ফর হেলথ’-এর প্রতিষ্ঠাতা মোঃ বখতিয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের মডারেটর গোলাম মোক্তাদের তারেক, মেন্টর মোঃ নূর উদ্দীন, মুরাদ হাসান সূজন, আশরাফুল তাসনিম এবং মামসেদ হোসেন ছোটন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সদস্য কামরুল ইসলাম দুলু, মোঃ আলমগীর হোসেন, সদস্য জুনাইদ খান সাইফুল ও ট্রেইনার ইকবাল হোসেন মুন্নাসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচকরা তরুণ প্রজন্মকে মাদক ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত শরীরচর্চার প্রতি আহ্বান জানান এবং ‘ফ্রাইডে ফর হেলথ’-এর এই মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »