
বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ জুন) ভোর পৌনে ৩টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, মাওলানা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।
মরহুম মিজানুর রহমান সীতাকুণ্ড পৌরসভার পেশকার পাড়া এলাকার মৃত আফলাতুন ইসলামের পুত্র। পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি একজন অত্যন্ত সদালাপী, সৎ ও নীতিবান মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সীতাকুণ্ডের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় ও পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, মরহুমের দুটি জানাজা অনুষ্ঠিত হবে:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী এক শোকবার্তায় বলেন:”মরহুম মিজানুর রহমান ছিলেন একজন সজ্জন, আদর্শনিষ্ঠ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে এই অঞ্চলের শিক্ষার উন্নয়নে যথাযথ ভূমিকা রেখেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সাহেব সংগঠন ও সমাজসেবায় অনন্য অবদান রেখে গেছেন। তিনি একাধারে উপজেলা আমীর, সেক্রেটারি, ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সততার সাথে পালন করেছিলেন।
মাওলানা মিজানুর রহমানের মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সভাপতি এম. হেদায়াত ও এম. সেকান্দর হোসাইন, সৌমিত্র চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের জান্নাত কামনা করেন এবং তাঁর স্ত্রী (পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইদিয়া বেগম) ও একমাত্র পুত্র মোঃ মতিউর রহমানের প্রতি সমবেদনা জানান।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply