শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময়

  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ জুন, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

​সাক্ষাৎকালে ইউএনও ফখরুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সব ধরনের আইন মেনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি হোটেলের কক্ষের সামনে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। পর্যটকদের নিরাপত্তায় আমি আপনাদের সব ধরনের সহযোগিতা করব।”

​এদিকে, সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আপনারা নিয়মিত পর্যটকদের তথ্যের তালিকা থানায় জমা দেবেন। আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া আমার দায়িত্ব। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত কাজ।”

​অন্যদিকে, সীতাকুণ্ড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিককেও ফুল দিয়ে বরণ করেন হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ। রফিক বলেন, “ব্যবসায়িক নেতা হিসেবে হালাল পথে ব্যবসা করা আমাদের কর্তব্য। আপনাদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে ব্যবসায়ী সমিতি পাশে থাকবে।”

​সমিতির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সৈয়দ আলাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হাই আরজু এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আখতার হোসেন, মোহাম্মদ শাহজাহান ও মোঃ সেলিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »