এম মখলিছ খানঃ
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি একের পর এক অভিযান চালিয়ে আটক করছে ভারত থেকে অবৈধভাবে আসা বিভিন্ন চোরাচালান। এবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ফের ভারতীয় পণ্য আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য অর্ধ কোটি টাকারও বেশি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ২(৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০৮ টি শাড়ী, ১৬টি লেহেঙ্গা, ৫৪১০ পিস স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, ৮টি গরুসহ চিনি, রসুন ও পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি। যার বাজারমূল্য আনুমানিক ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পণ্য কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.