সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করা গরিব, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক পৌর কমিশনার মু. তাহের, সোনাইছড়ি ইউনিয়ন আমীর কাজী জাহেদ ইমাম, ইউনিয়ন নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন সেক্রেটারি সেলিম জাহেদী, আসন্ন স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮নং সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ নুরুল ইসলাম এবং ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য যথাক্রমে মুহাম্মদ মহিউদ্দিন (ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি), নূর উদ্দিন রিপন ও ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নুরুল আলম।
জলাবদ্ধ এলাকায় পৌঁছে অসহায় মানুষের হাতে সামান্য সহায়তা তুলে দেওয়ার মুহূর্তগুলো ছিল মানবতা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থাকার এই অঙ্গীকার অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সব ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দান করুন এবং আমাদের মানুষের সেবায় আরও বেশি কাজ করার তাওফিক দান করুন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…
সিলেট প্রতিনিধি: আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…
This website uses cookies.