Categories: জাতীয়

সিলেট জেলা পরিষদের সকল সদস্যকে অপসারণ, দায়িত্বে ১৩ সদস্যের কমিটি

এম মখলিছ খানঃ

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে অপসারণের পর এবার অপসারিত হলেন জেলা পরিষদের ১৮ জন সদস্য। তাদের মধ্যে সাধারণ ওয়ার্ডে ১৩জন পুরুষ ও সংরক্ষিত ওয়ার্ডে রয়েছেন ৫জন নারী সদস্য।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে ৩টি পার্বত্য জেলা ছাড়া সিলেটসহ বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণের এই সিদ্ধান্ত জানানো হয়। একই সাথে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ১৩ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

এর আগে ১৯ আগস্ট জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার।

উল্লেখ্য- ২০২২ সালের ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়েনি। কারণ ভোটের আগেই জেলা পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ভোটে পরিষদের ১৩টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হন।

তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে (সদর উপজেলা) মাওলানা মো. মুছাদ্দিক আহমদ, ২ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ সুরমা উপজেলা) আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, ৩ নম্বর ওয়ার্ডে (ফেঞ্চুগঞ্জ) আওয়ামী লীগ নেতা নাহিদ হাসান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে (বালাগঞ্জ) আওয়ামী লীগ নেতা মো. নাসির উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ডে (ওসমানীনগর) আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, ৬ নম্বর ওয়ার্ডে (বিশ্বনাথ) উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে (গোলাপগঞ্জ) আওয়ামী লীগ নেতা মো. ফয়জুল ইসলাম ফয়ছল, ৮ নম্বর ওয়ার্ডে (বিয়ানীবাজার) খসরুল হক খসরু, ৯ নম্বর ওয়ার্ডে (জৈন্তাপুর) মোহাম্মদ শাহজাহান, ১০ নম্বর ওয়ার্ডে (গোয়াইনঘাট) যুবলীগ নেতা সুবাস দাস, ১১ নম্বর ওয়ার্ড (কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের আংশিক) আওয়ামী লীগ নেতা আফতাব আলী কালা মিয়া, ১২ নম্বর ওয়ার্ডে (কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জের আংশিক) আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশ ও ১৩ নম্বর ওয়ার্ডে (জকিগঞ্জ) ইফজাল আহমদ চৌধুরী। এছাড়া ৫টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হন ৫জন নারী সদস্য।

তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে আমাতুজ জোহরা রওশন জেবিন রুবা, ২ নম্বর ওয়ার্ডে সুষমা সুলতানা রুহি, ৩ নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম, ৪ নম্বর ওয়ার্ডে তামান্না আক্তার হেনা ও ৫ নম্বর ওয়ার্ডে মনিজা বেগম।

উল্লেখ্য- ৬নম্বর ওয়ার্ডের (বিশ্বনাথ) সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ ও ১২ নম্বর ওয়ার্ডে (কানাইঘাট) মোস্তাক আহমদ পলাশ গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় পদ দুটি শূন্য হয়ে যায়। এই দুটি ওয়ার্ডে গত ২৭জুলাই উপনির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

24 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

24 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.