Categories: জাতীয়

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড

​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভা হলরুমে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর MIPS প্রকল্পের সহযোগিতায় এবং PFG সীতাকুণ্ড কমিটির আয়োজনে এই সংলাপের আয়োজন করা হয়।

​পিএফজি অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

​সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সরোয়ার, গীতা পাঠ করেন রূপক চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন কাকলি বড়ুয়া।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মাইনুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন মুরাদপুর মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাশেম, স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, অ্যাম্বাসেডর এম ও এইচ কাইয়ুম, শামীমা লাভলী, মাসুদা খায়ের, জসীম উদ্দীন, খেলাঘর সভাপতি তপন মজুমদার, সুজিত পাল ও কাকলি বড়ুয়া।

​বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও প্যাগোডার ভান্তেকে স্ব স্ব প্রতিষ্ঠানে শান্তি ও সহমর্মিতার বার্তা প্রচার করতে হবে। পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধ এবং সংকটকালে শান্ত থাকার ওপর জোর দেওয়া হয়। সকল ধর্মের বাসিন্দারা মিলেমিশে চলার ওপর ধর্মে নির্দেশনা রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের প্রধান দায়িত্ব।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

4 hours ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

1 day ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

1 day ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

1 day ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

1 day ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

1 day ago

This website uses cookies.