মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকায় সালিশ বৈঠকে দুইপক্ষের সংঘর্ষে পারভেজ আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন।
এ সময় নারীসহ আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়িতে এক নারীর দ্বিতীয় বিয়ে নিয়ে ছঈদ উল্লার ছেলে পারভেজ আহমদের সঙ্গে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসে।
বৈঠক চলাকালে আগে থেকে দেশীয় অস্ত্রসহ ওত পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুতর আহত হন পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।
দ্রুত আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত পারভেজ আহমদসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাত ৮টার দিকে তারা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, হামলার সাথে জড়িত আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.