মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম। 
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিয়ানীবাজারে ডাকাতির সরঞ্জাম ও নোহা গাড়িসহ ২ ডাকাত আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

এম মখলিছ খানঃ

বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম এবং ডাকাতিতে ব্যবহৃত একটি নোহা গাড়িসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয়দের সহযোগীতায় বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়।
আটককৃত ডাকাত সদস্যরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ির লাল মিয়ার পুত্র জলিল (৩০) এবং বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউপির লামা নিদনপুর গ্রামের মাসুক উদ্দিনের পুত্র বিলাল আহমদ (২৫)।

গনমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকার সুপাতলায় মাহমুদ সিএনজির পাশে একটি নোহা (ঢাকামেট্রো-ছ-১৪-০৭১৯) গাড়িতে কয়েকজন অপরিচিত যুবককে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করেন স্থানীয়রা। এ সময় অপরিচিতদের কথাবার্তা সন্দেহ হলে তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, রামদা, লোহার শাবল, জিআই পাইপ ও চায়নিজ কুড়াল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কৌশলে বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকার গাড়ির ড্রাইভার জালাল (২৫) সহ অন্যরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে আটককৃত ডাকাত ও তাদের কাছে উদ্ধারকৃত ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »