সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শ্রীমঙ্গলে জন্মাষ্টমী উদযাপন’- বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা

  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে৷ সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হবিগঞ্জ সড়কের শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় নানা আয়োজনের মাধ্যমে অনাড়ম্বরভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়৷

 

দেশজুড়ে বন্যা পরিস্থিতি বিরাজমান থাকায় এবার জন্মাষ্টমীর উদযাপনের অর্থ বন্যা কবলিত মানুষদের ত্রাণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা৷ সেজন্য এবার জন্মাষ্টমীর কোন শোভাযাত্রা বের করা হয় নি৷
সকালে পূজা অর্চনার মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠিকতা শুরু হয়৷ পরে বন্যার্তদের জন্য সমবেত প্রার্থনার আয়োজন করা হয়৷

এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী৷

 

এছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব৷ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ সরকার, প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, প্রমুখ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »