বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়েছে তরুণী মা!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন তরুণী মা। বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে ।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন এক তরুণী। নবজাতক শিশুটিকে ভর্তির ২ ঘণ্টা পর ঐ তরুণী হাসপাতাল থেকে চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। সোমবার (১ জুলাই) সকাল ৮টার দিকে নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কাগজে ঠিকানা উল্লেখ করা পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী।

অভিভাবকের নাম লেখা হয়েছে জয় নামে এবং নবজাতকের নামের স্থলে লেখা বেবি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ১ জুলাই সোমবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের সদ্য ভূমিষ্ঠ মেয়ে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন। এরপর ২ জুলাই মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান মেলেনি। তার খোঁজ নিতেও কেউ আসেননি।

বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে, সে সুস্থ আছে। ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স বলেন, সকাল ৮টায় এক তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। সকাল দশটা থেকে ঐ তরুণীকে বাচ্চাটির পাশে আর দেখা যায়নি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বাচ্চাটিকে কে বা কারা হাসপাতালে রেখে চলে গেছেন। পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। ঠাকুরগাঁও শিশু পরিবারকে বিষয়টি জানিয়েছি।এ মুহূর্তে বাচ্চাটির একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারও কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন কাগজ সহ আবেদন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »