Categories: জাতীয়

শ্রীমঙ্গল চা বাগানে ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী-

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগানে ডাকাতির ঘটনায় জড়িত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতের নাম হাবিবুর রহমান হাবিব (৩৪)। সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সুত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার (২৪ জুন) রাত আড়াইটায় আশীদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের তার আত্নীয়র বাড়িতে আত্নগোপনে থাকা অবস্হায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত ২০২৩ইং সালের ২২ নভেম্বর তারিখে শ্রীমঙ্গলের সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয়েছিল। ধৃত হাবিব এ ডাকাতির ঘটনায় জড়িত ও মুল পরিকল্পনাকারী ছিল বলে পুলিশ জানিয়েছে।

গত বছর ২৪ নভেম্বর এই ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Didar

Recent Posts

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

13 hours ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

14 hours ago

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট

কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম: ​কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টে চলমান মামলায় সরকারি আইনজীবীদের অসহযোগিতা এবং…

14 hours ago

কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্ন…

14 hours ago

সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বিশিষ্ট সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে একটি কুচক্রী মহল…

2 days ago

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে…

3 days ago

This website uses cookies.