Categories: জাতীয়

সীতাকুণ্ডে ছলিমপুর দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ছলিমপুর ইউনিয়নের কাজীবাড়ির প্রভাবশালী
আরিফুল ইসলাম গং এর বিরুদ্ধে
ভুক্তভোগী মোঃ ইকবাল চৌধুরী, নুরুল বশর ও নাজমুন্নাহার (২৯ মে মঙ্গলবার মানববন্ধনের মাধ্যমে এই অভিযোগ করেন।

সরেজমিনে দেখা যায়, দুইটি পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে পূর্ব পাশের জাহেদুল ইসলাম ইটের প্রাচীর তুলে হাঁটার পথ বন্ধ করে দিয়েছেন।

দেয়াল নির্মাণ করায় স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। বয়োজ্যেষ্ঠ ও অন্তসত্ত্বা নিয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো ভুক্তভোগী বলেন এক মাস আগে আমার মা মৃত্যুবরণ করেন এই ইটের দেয়াল নির্মাণ করাতে আমার মায়ের লাশ নিতে অনেক কষ্ট হয়। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে অনেক কষ্ট হয়।

ভুক্তভোগী ইকবাল বলেন, ‘অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। প্রতিবেশি আরিফুল ইসলাম, জাহেদুল ইসলাম, স্থানীয় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।’

অবরুদ্ধ পরিবারের সদস্য নাজমুন্নাহার (৭৫) বলেন, ‘ছয় মাস ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে জানতে প্রতিপক্ষ জাহেদুল ইসলাম এর সঙ্গে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই পরিবারগুলো ১৮-২০ বছর যাবত আমাদের জায়গা দিয়ে চলাফেরা করতেন। আমি আমার মায়ের সঙ্গে কথা বলে
চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিব,বলে জানান তিনি।

ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে আমি লিখিত অভিযোগ পেলে দূরত্ব ব্যবস্থা নিব বলে জানান তিনি

ছলিমপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন
বলেন, ‘দুইটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা হয়েছিল। কোনো সমাধান করতে পারেনি। প্রতিপক্ষ জাহেদুল গং,রা দেশের আইনকানুন মানে না বলে জানান তিনি।

Didar

Recent Posts

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

16 hours ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

16 hours ago

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট

কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম: ​কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টে চলমান মামলায় সরকারি আইনজীবীদের অসহযোগিতা এবং…

16 hours ago

কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্ন…

16 hours ago

সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বিশিষ্ট সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে একটি কুচক্রী মহল…

2 days ago

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে…

3 days ago

This website uses cookies.