Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে সৈয়দপুর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

সীতাকুণ্ড,প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) দুপুর ২টার সময় উপজেলার পৌরসদরস্থ সৈয়দপুর টাওয়ারের ৭তলা ভবনের ৫ তলায় ৫০৫ নং ফ্লাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

ভবনে আটকে পড়া ছয় জন মানুষ কে আহত অবস্থায় উদ্ধার করে। আহতরা হলেন, আবুল হাশেম (৪৮), রুমা আক্তার (৩৮), মমিতা আফরোজ (২৬), আব্দুল্লাহ বিজয় (৯), রহমান বিনয় (২) এবং খালেদা বেগম (৫৫)। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র বলে জানা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আজ দুপুর ২টায় সীতাকুণ্ড বাজার সংলগ্ন সৈয়দপুর টাওয়ারে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং ভবন থেকে আহত অবস্থায় ছয় জন কে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৫ তলায় একটি ফ্লাট আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে, এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

53 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.