Categories: জাতীয়

ঢাকার সবুজ ও জলাশয় ৩১ শতাংশই দখলে!

দৈনিক দেশি নিউজ-

ঢাকা শহরের কেন্দ্রীয় অঞ্চলে ১৯৯৫ সালে জলাশয় ছিল ২০.৫৭ শতাংশ। ২০২৩ সালে এসে ১৭.৬৭ শতাংশ জলাশয় কমে দাঁড়িয়েছে ২.৯ শতাংশে। তেমনি সবুজ ছিল ২২ শতাংশ, সেটি ১২.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.৩ শতাংশে। বিগত ২৮ বছরে ঢাকার কেন্দ্রীয় নগর অঞ্চলে সবুজ ও জলাশয় কমেছে প্রায় ৩১ শতাংশ। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ২০২৩ সালের সবুজ ও জলাশয়বিষয়ক গবেষণা প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র মিলেছে।

নগর বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ ভুল নগর দর্শন। ভুল চিন্তার কারণে শহরের মধ্য দিয়ে বহমান খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে। শহরকে ঘিরে রাখা নদীগুলোও সংকুচিত হয়ে পড়ছে। অপরিকল্পিত, মানব বিচ্ছিন্ন এবং পরিবেশ বিধ্বংসী কর্মধারার মধ্য দিয়ে দ্রুতগতির নগরায়ণের খেরাসত আমাদের দিতে হচ্ছে। ঢাকায় যে হারে তাপমাত্রা বাড়ছে তার লাগাম টেনে ধরতে হবে। নইলে এই শহরে বসবাস করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে।

তাদের অভিমত-যে কোনো বাসযোগ্য নগরে সবুজ ও জলাশয় থাকার কথা ৪০ শতাংশ। তবে ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে রয়েছে মাত্র ১২.২ শতাংশ অর্থাৎ ২৭.৮ শতাংশ কম।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

53 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.