বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটি ঘোষনা

কাইয়ুম চৌধুরীঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা চেয়ারম্যান-খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: ছগীর আহমেদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করা হয়েছে। ২৪ এপ্রিল ২০২৪ইং বুধবার বিকাল ০৪ টায় উত্তরাস্থ সংগঠনের ঢাকা অফিসে নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ১১জন সদস্যের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ-প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের বিপদের মুহুর্তে পাশে দাঁড়ানাে সংগঠকদের নিয়ে ৪০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্যের তালিকা অনুমােদন দেয়া হয়। রাত ৯ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্য বিশিষ্ট তালিকা প্যাডে প্রকাশ করা হয় ।

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানকে চেয়ারম্যান ও মো: ছগীর আহমেদ কে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
এই কমিটিতে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী সাংবাদিক সহ বাংলাদেশের ৮টি বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, সারাদেশের সংগঠনের তথ্য দেয়া প্রায় ১১০০ সদস্য থেকে যাচাই-বাছাই শেষে এই ৩২৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।
নতুন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো: ছগীর আহমেদ সহ সকল কার্যনির্বাহী পর্ষদ সদস্যরা।
তারা বলেন, সম্পূর্ণ আর্থিক লেনদেন মুক্ত ভাবে এই কমিটির পদ বন্টন হয়েছে। তাই ইতিপূর্বের মতো করে আগামীতেও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হবে নির্যাতিত-নিপীড়িত ও বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। যেখানেই সাংবাদিকদের উপর হামলা বা সমস্যা হবে সেখানেই রুখে দাঁড়িয়ে রাজপথে মানববন্ধন সহ প্রতিবাদ করে ভূমিকা রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বদরবারে প্রচার এবং দেশের নানা প্রকৃতিক দূর্যোগে মানবিক ভাবে মানুষের পাশে থাকবেন নতুন এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তাহলেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের একটি বৃহৎ সাংবাদিক সংগঠন হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নেবে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

17 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.