Categories: জাতীয়

চট্টগ্রামের এস আলম গ্রুপের সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

নিজস্ব প্রতিবেদকঃ

সরেজমিনে গিয়ে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্যারটেক ইছাপুর এলাকায় সোমবার (৪ মার্চ ২০২৪) বিকেলে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের এই কারখানায় আগুন লাগে। পরবর্তীতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানান, চট্টগ্রামের কর্ণফুলী এলাকার এস আলম রিফাইনারি সুগার মিলে অগ্নিকাণ্ডে এক লাখ টন চিনি পুড়ে গেছে।
রমজানের জন্য এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। এই চিনি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল।
আগুনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে চিনি আর অবশিষ্ট নেই।
ফলে রমজানে আমাদের পক্ষে বাজারে চিনি দেওয়া সম্ভব হবে না।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক জানান, খবর পেয়ে বিকাল চারটা থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।

Press Didar

Recent Posts

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%

সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…

10 hours ago

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…

10 hours ago

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…

10 hours ago

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

1 day ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

2 days ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

2 days ago

This website uses cookies.