Categories: জাতীয়

এবার চট্টগ্রামের ফায়ার সার্ভিস নামছে অভিযানে

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার বেইলি রোডে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রামের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযান শুরু করছে ফায়ার সার্ভিস। আবাসিক এলাকায় গড়ে ওঠা হোটেল-রেস্টুরেন্টগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করবেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

জানা যায় সপ্তাহব্যাপী অভিযানে আবাসিকে রেস্টুরেন্ট চালুর অনুমতি নেওয়া হয়েছে কি-না, যে ভবনে রেস্টুরেন্ট চালু করা হয়েছে সেখানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেমন, ভবনে ফায়ার এক্সিট পয়েন্ট আছে কি-না এবং সিলিন্ডার সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে কি-না, এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। সোমবার (৪ মার্চ) থেকে শুরু হওয়া অভিযানে অগ্নিঝুঁকিতে থাকা হোটেল-রেস্টুরেন্টগুলো খুঁজে বের করা হবে।

ফায়ার স্টেশন অফিসারেরা সংশ্লিষ্ট এলাকায় অভিযানে নেতৃত্ব দিবেন। এই অভিযানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম দপ্তরের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, তালিকা তৈরির পাশাপাশি কোথায় কি সমস্যা তা আমরা প্রতিবেদন আকারে তুলে ধরবো।

চট্টগ্রাম নগরীর অধিকাংশ ভবনেই নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। নেই জরুরি নির্গমন সিঁড়ি, ফায়ার লিফট এবং ফায়ার কমান্ড স্টেশন। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, ভবন নির্মাণের আগে তাদের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়েছে চট্টগ্রামের শতকরা মাত্র সাত ভাগ ভবন মালিক। আবার অনাপত্তিপত্রের সব শর্ত পূরণ করে চূড়ান্ত ছাড়পত্র নিয়ে নির্মিত হয়েছে মাত্র তিন ভাগ ভবন।

কয়েক বছর আগে চকভিউ সুপার মার্কেট, কেয়ারি শপিংমল, গুলজার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার মার্কেট, টেরিবাজার, তামাকুমন্ডি লেইন, কর্ণফুলী মার্কেটসহ চট্টগ্রামের ৪৩টি বাজার, মার্কেট-বিপণিবিতানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, আমরা পরিদর্শন করে ত্রুটি খুঁজে পেলে তা শোধরাতে সময় দেবো। এর মধ্যে না শোধরালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে। এরপরও সংশোধন না হলে জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Press Didar

Recent Posts

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

9 hours ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

11 hours ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

13 hours ago

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

15 hours ago

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…

16 hours ago

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

3 days ago

This website uses cookies.