সাগর-রুনি হত্যার বিচার চেয়ে বিএমইউজে’র মোমবাতি প্রজ্জ্বলন

নির্বাহী সম্পাদক- শাহরিয়ার সুমনঃ

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তু এক যুগ পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ১৩ বছরেও বিচার না হওয়ায় খুনীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিবাদ সভা পালন করা হয়েছে।রবিবার সন্ধ্যায় পাহাড়তলী শেখ রাসেল শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, মাই টিভি’র প্রতিনিধি নাসির উদ্দীন লিটন।অপরাধ বিচিত্রার বার্তা সম্পাদক রাশেদুল ইসলাম, স্বাধীন সংবাদ প্রতিবেদক হেলাল উদ্দিন। বিএমইউজে’র চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক দৈনিক স্বাধীন সংবাদের বিভাগীয় ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান দৈনিক পূর্বকোণ, সদস্য সচিব মোঃ রাব্বি দৈনিক দিগন্তের বার্তা, মোঃ বেলাল উদ্দিন আবাসিক সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ, অন্তর মাহমুদ রুবেল দৈনিক একুশে সংবাদ ও স্বত্বাধিকারী নিউজডে ২৪, মোঃ সোহেল আমিন দৈনিক নবজীবন, দৈনিক মাতৃভূমির খবরের বিভাগীয় প্রধান মোঃ মুরাদ বিপ্লব সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন – দুজন সাংবাদিককে এক যুগেরও বেশী সময় হত্যা করা হয়েছে।তাদের হত্যাকারীদের এখনও গ্রেফতার না করায় ক্ষোভ জানাচ্ছি। ১০৭ বারেও তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেনি, হত্যাকারীদের এখনও গ্রেফতার করতে না পারা তদন্তকারী সংস্থা’র ব্যর্থতা বলে দাবি করেন। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী নিজ গৃহে নির্মমভাবে খুন হয়েছিলেন। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের এখনো সনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিএমউজে সহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

54 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.