স্বাধীন সংবাদ এর  ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শাহরিয়ার সুমনঃ

একজন সাংবাদিক জাতির বিবেক,একজন কলম সৈনিক সমাজের দর্পণ সাহসী সাংবাদিকতা সত্য বিষয়টা সামনে আসে, তাই ঝুঁকি প্রতিদিন এর স্লোগান সামনে রেখে
শনিবার ১০ই ফেব্রুয়ারি বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু দৈনিক স্বাধীন সংবাদের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন পত্রিকাটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী ,নুরুল আবছার তৌহিদের সভাপতিত্বে ,এবং বিশেষ প্রতিনিধি মো.শফিকুল ইসলাম এবং বিটিভি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত উপস্থাপক বিশিষ্ট আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও টেলিভিশন উপস্থাপক বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন(আইএইচআরসি)’র বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাসেম রাজু, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক আলহাজ্ব বেলাল আহমেদ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহাগ আরিফিন,সাপ্তাহিক আবেদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মাওলানা মো. ইউসুফ, দৈনিক করতোয়া পত্রিকার চট্টগ্রাম ব্যুরো কে এম রুবেল,সাংবাদিক শাহারিয়ার সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগ সংগঠক নুরুল আমিন, বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খালেদ মাসুদ, পিআইবি ৭১’র সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন,বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুদ্দিন সুমন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালীর সভাপতি শ্যামল বিশ্বাস, ঝর্না ভট্টাচার্য এবং স্বাগত বক্তব্য রাখেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন আকাশ বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয় সাংবাদিকতা একটি দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে গরিব এবং সাধারণ মানুষদের কাছে ন্যায় এবং সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। একজন সাংবাদিক চাইলেই এমন একটি মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে এবং একজন সাংবাদিক চাইলেই আবার একজন মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসতে পারে। সাংবাদিক সবসময় চেষ্টা করে থাকেন সত্য তুলে ধরার জন্য। অনুষ্ঠানে গুণীজন ও কৃতি সাংবাদিকদের হাতে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে স্বাধীন সংবাদ শান্তি পদক-২০২২ তুলে দেন প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মানবাধিকার নেতা এম এ হাশেম রাজু বলেন,

বাংলাদেশ উল্লেখযোগ্য ইতিবাচক অনেক সাফল্য অর্জন করলেও আইনের শাসন, সাংবাদিকদের মত প্রকাশের উপর হস্তক্ষেপ বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সমূহের অপ্রয়োগ, মামলা ও গ্রেফতারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে।অনতিবিলম্বে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে মনে করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের কাগজের আবাসিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার আবুল হাসনাত মিনহাজ, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আব্দুল মবিন, সাধারণ সম্পাদক সেকান্দর আলম, দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, চ্যানেল টেন টিভির চট্টগ্রাম প্রতিনিধি ঝুমা আক্তার, দৈনিক সিটিজেন টাইমসের চট্টগ্রাম ব্যুরো মো. শাহরিয়ার রিপন, দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার বিদ্যুৎ দেব, অনলাইন তালাশের বিশেষ প্রতিনিধি কামাল উদ্দিন, দৈনিক সরেজমিনের চট্টগ্রাম প্রতিনিধি মো. জসিম উদ্দিন,মোঃ শাহাদাত হোসেন , আমাদের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার আমান উল্লাহ আমান,দৈনিক চট্টগ্রাম সাংবাদের সম্পাদক মো. হান্নান রহিম তালুকদার, সিএল টিভি ২৪ এর চেয়ারম্যান আমিনুল হক লিটন, নিউজ ডে ২৪ এর চীফ রিপোর্টার মো. রুবেল, দৈনিক ইবেনিং এর চট্টগ্রাম প্রতিনিধি এস এম কামরুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মাইন উদ্দীন আহমেদ, চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব আওরঙ্গজেব খান সম্রাট, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি মো. কামরুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি প্রবাস চক্রবর্তী, স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন,জহিরুল ইসলাম বাবলু, মোশারফ হোসেন মাসুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি রাজিব আহমেদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রাজু আহমেদ, চট্টগ্রাম প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক সংবাদ প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি মো. ফিরোজ উদ্দিন এবং সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, রোকন উদ্দিন জয়, আহমেদ নূর অন্যান্য সাংবাদিক ও মেহমান বৃন্দ উপস্থিত ছিলেন ।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

54 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.