ফিলিস্তিনের স্বাধীনতায় বিশ্বাস করে তুরস্ক:এরদোয়ান

অনলাইন ডেস্কঃ

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান অভিমত প্রকাশ করেছেন যে ফিলিস্তিনের গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধানের সাথে তুরস্কে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের বৈঠকটির ‘ভিন্ন মাত্রা’ রয়েছে।সোমবার তিনি ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টি আবারো জোরালো ভাবে ঘোষণা করেন।

৭ আগস্ট ২০২৩ ইং রোজ সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকশেষে এরদোগান বলেন, ‘আমরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আকাঙ্কারায় স্বাগত জানিয়েছি। এসময় আমরা আবারো ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি আমাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছি।’গত ২৭ জুলাই মাহমুদ আব্বাস এবং ইসমাইল হানিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এরদোগান।

এ ব্যাপারে এরদোগান বলেন, ‘আমাদের দেশের আয়োজনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার বৈঠকটি এই সফরের ভিন্ন মাত্রা যোগ করেছে।’এরদোগান বলেন, ফিলিস্তিনিদের মধ্যকার মতপার্থক্য অবসানকে তুরস্ক সমর্থন করে। আঙ্কারা ইসরাইল-ফিলিস্তিনি সঙ্ঘাত সমাধানে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাসহ দৃঢ়ভাবে দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাস করে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

4 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.