সিলেটে ইসরায়েলি পণ্য বর্জন ও গণসচেতনতা তৈরির বিষয়ে মানববন্ধন ও র‌্যালি কর্মসূচি পালিত হয়েছে

নিয়াজুল হক,সিলেটঃ

সিলেট শহরের নয়াসড়ক পয়েন্টে (৩০শে ডিসেম্বর ২৩) শনিবার বিকাল ৪:৩০ ঘটিকায় ইসরায়েলি পণ্য বর্জন ও গণসচেতনতা তৈরির বিষয়ে তরুণ প্রজন্মের আয়োজনে মানববন্ধন ও র‌্যালি কর্মসূচি পালিত হয়।

এ মানববন্ধনের একপর্যায়ে র‌্যালি বের করে শহরের বিভিন্ন প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নয়াসড়ক পয়েন্টে এসে শেষ হয়।

র‌্যালি পরবর্তী আলোচনাসভা করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আশরাফ আলী , মুফতি মোঃ হাবিব , মোঃ আমান, মোঃ তাউফিক,মোঃ জাকিরিন,মোঃ সামি প্রমুখ।

ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। তারা অসংখ্য মুসলিম নারী, শিশু ও পুরুষকে নির্বিচারে হত্যা করেছে।

যা খুবই দুঃখজনক এবং মানবাধিকারের চরম লংঘন। তাই ইসরাইলের যত ধরনের যত পণ্য রয়েছে সিলেটবাসিসহ সারা দেশে ইসরায়েলি পণ্য বর্জন করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে এবং তারা আরও বলেন জাতিসংঘ সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো জোরালো পদক্ষেপ গ্রহণ করার জন্য।

চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এর কোন সমাধান নেই। এ সময় অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবী জানান। আর এজন্য সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান বক্তারা।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.