ভরা মৌসুমেও চড়া আলুর বাজার

মোঃ শাহরিয়ার সুমন:

পাইকারি বাজারে আলুর দাম ৬০ টাকা, খুচরা বাজারে ৮০ টাকা, সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান করার দাবি ও অসাধু ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দরকার বলছেন, সাধারণ মানুষ।

সাধারণত নভেম্বর–ডিসেম্বর মাসে নতুন আলুর সরবরাহ বাড়ে। এ সময়টাতে আলু উৎপাদনের ভরা মৌসুমও বলে থাকে কৃষকেরা। তবে এই ভরা মৌসুমে নতুন আলুর দাম বাড়ছে।

গত একদিনের ব্যবধানে নতুন আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পুরাতন আলু। তবে পাইকারী বাজারে পুরাতন আলুর মজুদ ফুরিয়ে আসছে। আলু ব্যবসায়ীরা বলছেন, বাজারে পুরাতন আলু শেষের পথে।

কোল্ড স্টোরেজ থেকে আলু আসছে না। বর্তমানে আলুর যে পরিমাণ চাহিদা আছে, সেই হিসেবে সরবরাহ নেই। ফলে দাম বাড়ছে।

তবে ভোক্তারা বলছেন, আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কারো কোনো মাথাব্যথা নেই। খুচরা বাজারে একজন ক্রেতাকে এক কেজি আলু কিনতে ৮০ টাকা গুনতে হচ্ছে। এটি সম্পূর্ণ অস্বাভাবিক।

জানা গেছে, প্রতি বছর দেশে এক কোটি টন আলু উৎপাদিত হচ্ছে। এরমধ্যে দেশে ব্যবহার হয় ৭০ লাখ টনের মতো। তবে চলতি বছর তুলনামূলকভাবে আলুর উৎপাদন কম হয়েছে। বর্তমানে কোল্ডস্টোরেজে যে আলু আছে তার মধ্যে প্রায় সবই বীজ আলু।

নগরীর চাক্তাই খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি জয়পুরহাটের নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। খুচরা বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

চাক্তাই খাতুনগঞ্জের কয়েকজন আড়তদার জানান, জয়পুরহাটের ব্যবসায়ীরা জানিয়েছেন–সেখানে গত মাসে বৃষ্টির কারণে আলুর ফলন নষ্ট হয়েছে। যার ফলে কাঙ্ক্ষিত পরিমাণ আলু উৎপাদন হয়নি। বাজার চাহিদা অনুযায়ী নতুন আলুর সরবরাহ নাই। অন্যান্য বছর এই সময়ে পুরনো উদ্বৃত্ত থাকলেও এ বছর পুরনো আলু একেবারে আসছে না। যার প্রভাব পড়েছে বাজারে। নতুন আলুর সরবরাহ বাড়লে দাম কমে যাবে।

বদ্দারহাট ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জানে আলম সওদাগর বলেন, বাজারে নতুন আলুর ঘাটতি আছে। পুরনো আলু নেই বলেলেই চলে। নতুন আলুর দাম আরো বেশি ছিল। মাঝখানে সরবরাহ বাড়ার কারণে দাম কমে যায়। এখন আবার দাম বাড়ছে।

বাজারে প্রত্যেক সবজির দাম চড়া। এক মাত্র ২০–৩০ টাকা দরে আলু পাওয়া যেতো। এখন সেটিও আকাশচুম্বি। এভাবে মানুষের জীবন যাপনের ব্যয় বাড়লে পরিবার চালাতে হিমশিত খেতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো আলুর বাজারে যেন নিয়মিত অভিযান চালানো হয়।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

10 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.