সুনামগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শামীম চেীধুরীর নির্বাচনী সভায় মানুষের ঢল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ডাক দিয়েছে শামীম ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার ) আসনের উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে আলমপুর গ্রামে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। এমনকি রাস্তা দলবেধে হেটে যেতেও একই শ্লোগান উচ্চারণ করছেন সাধারন ভোটারা।গত বুধবার গভীর রাতে ৪৭ নং আলমপুর এলাকায় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মিছিল-সমাবেশ ছাড়াও এলাকার যুবক-বৃদ্ধ ও ছোট ছোট শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষের মুখে মুখে এখন এই শ্লোগানটি উচ্চারিত হচ্ছে। আসনটিতে জেলা আওয়ামীলীগের যুন্ম সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করছেন। আসনটিতে অন্যান্যদলের প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্ধিতা হবে আওয়ামী লীগের (স্বতন্ত্র) শামীম আহমদ চৌধুরী ও নৌকার মুহিবুর রহমান মানিকের মধ্যেই।

ইতোমধ্যে ছাতক-দোয়ারাবাজার উপজেলার আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা একাট্টা হয়ে শামীম চৌধুরীর পক্ষে মাঠে নেমেছেন। শামীম চৌধুরী নির্বাচনী উঠান বৈঠক মতবিনিময় সভা সমাবেশে রূপ নিচ্ছে, নামছে মানুষের ঢল। একটি কেন সমাবেশে ‘ডাক দিয়েছে শামীম ভাই-ঘরে থাকার সময় নাই’ শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে আব্দুল খালিকের সভাপতিত্বে যুবলীগ নেতা আলী আহমদের পরিচালনায় অনুষ্টিত নির্বাচনী সভায় প্রধান অথিতি ছিলেন শামীম আহমদ চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,উপজেলা আওয়ামীলীগের নেতা শামছুল ইসলাম খান।

অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন আছদ্দর আলী, আকিক মিয়া,আরিফ উল্লাহ,আছমত আলী,জুয়েল আহমদ, লিলু মিয়া,ইসলাম উদ্দিন, মনোয়ার আলী,জহির উদ্দিন,সিরাজুল ইসলাম,ইব্রাহিম আলী গেদা,রুবেল আহমদ,সাদিকুর রহমান,হোসিয়ার আলী,ফরহাদ আহমদ.বশর মিয়া,সাইফুল ইসলাম,মতছ আলী,সুন্দর আলী,আনাছ আলী,আহমদ আলী,বাতির আলী,সোপান মিয়া,মোহাম্মদ আলী প্রমুখ। বক্তারা বলেন,এমপি মানিকের জিন্মি দশা থেকে সাধারন মানুষ মুক্তি চায়, ২০বছর পর আমরা মুক্তির সুযোগ পেয়েছি। পরিবর্তনের লক্ষ্যে দলের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন মাঠে। এ সভাটিকে বিভিন্নখাতে নিতে একটি স্বার্থান্বেষী চক্র গ্রামের কামাল উদ্দিন ও সাইফুলের দুটি খেরের বোলা আগুন দিয়ে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ঈগল পাখি মার্কা প্রতীকে ভোট দিয়ে জনগন তাদের আশার প্রতিফলন ঘটাবে। ঈগলের পক্ষে ছাতক দোয়ারাবাজারে গনজোয়ার সৃষ্টি হয়েছে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

14 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.