সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্রসহ গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্র সহ র‌্যাব-৭’র হাতে গ্রেফতার হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে খুন,ধর্ষন,অপহরণ মামলার এজাহার ভুক্ত প্রধান পলাতক আসামি ডাকাত সাদ্দাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  থানাধীন জোড়ামতল এলাকায় তার ভাড়া বাসায় অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল  আজ শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ ইং) সোয়া দুইটার  সময় উল্ল্যেখিত স্থানে অভিযান চালিয়ে দূর্ধর্ষ আসামি ডাকাত সাদ্দাম, পিতা-মোঃ জালাল আহম্মদ, সাং-চৌধুরী পাড়া, থানা- সীতাকুণ্ড,  জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সুত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় প্রধান এবং হত্যা মামলার সম্পৃক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।

পরবর্তীতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করলে তা উদ্ধার করা হয়।

থানার সিডিএমএস পর্যালোচনা সুত্রে জানা যায় ধৃত আসামি সাদ্দাম ডাকাত সাদ্দাম এর নামে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ডাকাতি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশ আগামীকাল রবিবার তাকে কোর্টে প্রেরণ করে রিমান্ড চাইবে বলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানায়।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

15 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.