অবশেষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা!

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা গুলশান (১৭) আসনের উপনির্বাচনের কারচুপি নিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এক পদযাত্রা সভায় বলেছিলেন, আওয়ামিলীগ এখন এমন একটি দলে পরিনত হয়েছে, যে তারা এখন তাদের বিরুদ্ধে নির্বাচনে কোন ভাল মানুষকে পাইনা, কারণ তাদের মতো ভোটচুরদের মানুষ বিশ্বাস করেনা। কিন্ত তাই বলে হিরো আলমের মতো অর্ধ পাগল ও অর্ধ শিক্ষিত একজন মানুষকে মোকাবেলায় ঢাকা গুলশান (১৭) আসনে তাদের শিক্ষিত একজন প্রার্থী প্রফেসর এম এ আরাফাতকেও ভোটচুরি এবং হিরো আলমকে পিটাইয়া খেদাইয়া একতরফা ভাবে জিততে হলো। দুঃখের বিষয় হিরো আলমকে মোকাবেলা করার শক্তিও আজ আওয়ামিলীগের নেই!  তাদের জনপ্রিয়তা এমন অবস্থায় যে এত হাঁকডাক করেও জনগনকে ভোটের মাঠে আনতে পারে নাই। এত জাল ভোট দিয়েও মাত্র ৮% ভোট নাকি পড়েছে, সাড়ে ৩ লাখ ভোটের মধ্যে, সেখানে আরাফাত ভোট পেয়েছে মাত্র ২৮ হাজারের মতো, তাহলে বাকি ভোটার গেলো কই! আসলে আওয়ামিলীগ একটি জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, মানুষ এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে, তখনই মানুষ এই অবৈধ সরকারকে বুঝিয়ে দেবে তারা কত গণবিচ্ছিন্ন। এই বক্তব্যের মধ্যে হিরো আলম কে অর্ধ পাগল এবং অর্ধশিক্ষিত বলাই হিরো আলম বেজায় চটেছে বিএনপির এই নেতার বিরুদ্ধে, তাই তিনি হিরো আলম গতকাল ৬ আগস্ট ২০২৩ ইং ডিবি কার্যালয়ে গিয়েছেন, সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন আমি বিএনপি ও আওয়ামিলীগকে ভালবাসি। কিন্ত একজন নেতা রুহুল কবির রিজভী কিভাবে আমাকে অপমান করে অর্ধ পাগল ও অর্ধ শিক্ষিত বলে! তাই আমি আদালতের শরণাপন্ন হয়ে ওনার বিরুদ্ধে মানহানি মামলা করবো। অবশেষে তিনি হিরো আলম আজ ৬ আগস্ট ২০২৩ ইং ৫০ কোটি টাকার মানহানি মামলা করলো! এই মামলার ফলে জনমনে হিরো আলমের ওপর মানুষের সিমপেতির ভাটা পড়বে বলে সাধারণ মানুষ মনে করেন। এবং হিরো এই মামলা করে সস্তা জনপ্রিয়তা খুঁজছেন বলেও কেউ কেউ মনে করছেন কারণ এটি একটি সাজানো নাটকের মাধ্যমে হচ্ছে বলে বিএনপি মনে করেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.