ছাতক-দোয়ারাবাজার এলাকার অরাজনৈতিক সামাজিক গ্রুপ ‘ইয়াং ষ্টার ব্লক’ এর বিজয় দিবসে সম্মাননা স্বারক প্রদান

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ৯ জনকে সম্মননা স্বরক প্রদান করেছে ছাতক-দোয়ারাবাজার এলাকার অরাজনৈতিক সামাজিক গ্রুপ ‘ইয়াং ষ্টার ব্লক’।

গত শনিবার রাত ৮টায় বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন সানি কমপ্লেক্সর সামনে সংগঠনের উদ্যোগে এক অনুষ্টানে উক্ত সামাজিক গ্রুপের দু’বছর মেয়াদী কাউন্সিল সভা শেষে এ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

শিক্ষা খাতে ছাতক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় থানার ওসি মোঃ শাহ আলম, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল/উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান ও সিলেট তথ্যানুসন্ধানের নির্বাহী সম্পাদক ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এমএইচ খালেদ মিয়া, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়, মোঃ আলমঙ্গীর হোসেন তালুকদার, মোঃ মিজানুর রহমান, মোঃ আবু সৈয়দ মিয়া ও মোঃ সোহাগ আহমদ, সাংস্কৃতিতে কণ্ঠ শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ও সাংগঠনিক কার্যক্রমে মোঃ তাশরিফ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে অনুষ্টানে ‘ইয়াং ষ্টার ব্লক’ এর কাউন্সিল শেষে তরুন ব্যবসায়ী মো.সামিউল হক সানিকে সভাপতি মোঃ মঈন উদ্দিনকে সাধারন সম্পাদক ও মোঃ রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়।

কাউন্সিল শেষে জনপ্রিয় ধারাভাষ্যকার এআর সায়েমের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টানে অংশ নেন মতিউর রহমান ওরফে পাগলা হাসান, সিলেটের জনপ্রিয় নাটক ব্যক্তিত্ব মো.শাহেদ মোশারফ ওরফে কঠাই মিয়া, অন্যন্যা রুমা, শরীফ কিশোর, এমআর জিএস ও মাহি প্রমূখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 hours ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

22 hours ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

1 day ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

1 day ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

1 day ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

2 days ago

This website uses cookies.