বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ”জয়িতা”পুরস্কার পেলেন  সীতাকুণ্ডের ৪ গুণী নারী

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড  উপজেলা প্রশাসন ও মহিলা  অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন সহ ৪ জন গুণী নারীকে  শ্রেষ্ঠ “জয়িতা” নারী  হিসাবে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ (০৯ ডিসেম্বর ২০২৩ ইং) শনিবার সকাল ১১টায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও পাতা দে বৃষ্টির সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন,দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি এস এম ফোরকান আবু।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন চার জয়িতা। তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে।

দৈনিক আজাদী চিফ রিপোর্টার হাসান আকবর বলেন, জীবনের বাধা-বিপত্তি ঠেলে মনোবল নিয়ে কাজ করলে সফলতা আসবেই। সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে কাজ করার মাধ্যমে অন্য নারীও এগিয়ে আসুক।

শ্রেষ্ঠ জয়িতা হিসেবে চার ক্যাটাগরিতে পুরস্কৃত চার নারী হলেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে শামীমা নার্গিস, অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী মোছাম্মৎ আয়েশা আক্তার, সফল জননী মোছাম্মৎ রিজিয়া বেগম ও সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী লুৎমিলা ফরীদ।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

58 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

3 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.