Categories: জাতীয়

উচ্চশিক্ষা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামারি; কোরবানির জন্য বড় ও মাঝারি সাইজের গরু প্রস্তুত হচ্ছে নাঈম উদ্দিনের খামারে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকায় তরুণ উদ্যোক্তা নাঈম উদ্দিনের ‘ওপিন এগ্রো’ খামারে বিশাল আকৃতির বড় ও মাঝারি কোরবানির পশু পুরো উপজেলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। উচ্চশিক্ষিত নাঈম উদ্দিনের খামারে দৃষ্টিনন্দন বিশাল আকৃতির গরু ছাড়াও ছোট-মাঝারি মিলিয়ে অনেক কোরবানির পশু প্রস্তুত হচ্ছে।

​শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে ব্যবসার পাশাপাশি নিজ উদ্যোগে ভাটিয়ারীর কদম রসূলের পূর্ব পাশে নিজস্ব জায়গায় এই গরুর খামারের কার্যক্রম শুরু করেন নাঈম উদ্দিন। আগামী কোরবানির ঈদকে সামনে রেখে আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত জাতের ষাঁড় গরু সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে নিজের খামারে সেগুলো এনে পরম যত্নে দেশি ও প্রাকৃতিক খাদ্য খাইয়ে মোটাতাজা করে তুলছেন। কোনো প্রকার ক্ষতিকর বাইরের খাবার না দিয়ে নিজেদের তৈরি মিশ্রিত সুষম খাদ্য ও কাঁচা ঘাস দেওয়া হয় এই খামারে। বেশ কয়েক বছর ধরে সীতাকুণ্ডে আলোড়ন সৃষ্টিকারী এই খামারে বিশাল আকৃতির সব পশু পাওয়া যাচ্ছে।

​তরুণ উদ্যোক্তা নাঈম উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা না করে ব্যবসার পাশাপাশি এই গরুর খামার গড়ে তুলি। খামারের গরুগুলোর প্রতি আমার গভীর মায়া বসে গেছে, এদের যত্নেই আমার বেশিরভাগ সময় কেটে যায়। আমাদের গরুকে কখনোই মোটাতাজাকরণ ওষুধ বা ক্ষতিকর কোনো খাবার খাওয়ানো হয় না; কেবল পুষ্টিকর ও ভালো মানের প্রাকৃতিক খাদ্য দেওয়া হয়। তাই আমার খামারের গরু যারা একবার নিয়েছেন, তারা পরবর্তীতে আবারও আমার কাছে অর্ডার দেন। বছরজুড়েই আমার খামার থেকে গরু বিক্রি হয়। কেউ মেজবানের জন্য, কেউ ওরশ মাহফিলের জন্য, আবার কেউ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য গরু কিনতে আসেন।”

​তিনি আরও বলেন, “আমি কখনোই হাটে গরু নিয়ে যাই না, খামার থেকেই সব গরু বিক্রি হয়ে যায়। এ বছর প্রায় কোটি টাকারও বেশি মূল্যের পশু বিক্রি করবো বলে আশা করছি। আমি ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখি না, কারণ আমি সবার কাছে পরিচিত হতে চাই এবং এটিকে নেশা থেকে পূর্ণাঙ্গ পেশায় রূপ দিতে চাই। ভবিষ্যতে আমার খামারের পরিধি আরও বড় করার এবং সারাদেশে পরিচিতি ছড়িয়ে দেওয়ার স্বপ্ন রয়েছে।”

Mohammed Alam

Recent Posts

গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন

গাজীপুর (ঢাকা) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের…

5 hours ago

সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাটি মিথ্যা প্রচারণা: ওসি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রাম-৪ আসনের ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য…

8 hours ago

মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ

বিশেষ (পাবনা) প্রতিনিধি: ​রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, “মাদকের নোংরা টাকায় পুলিশ হাত…

1 day ago

সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদের ওপর মারধর, বসতঘর ভাঙচুর…

1 day ago

সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট…

1 day ago

সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার…

2 days ago

This website uses cookies.