চট্টগ্রাম নগরীতে বিএনপির ঝটিকা মিছিল,আটক ১০

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপি’র ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনেও চট্টগ্রামে ঝটিকা মিছিল অব্যাহত রেখেছে বিএনপি। এদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মিছিল পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। তাছাড়া নগরের বিভিন্ন পয়েন্টেও যথারীতি ঝটিকা মিছিল করেছে দলটি। অপরদিকে নগরী এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

অবরোধকে কেন্দ্র করে মহানগর বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে বায়েজিদ থানা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম, বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চের চট্টগ্রাম মহানগর সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আতিকুর রহমান, এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা মোঃ ফারুক, দেলোয়ার হোসেন, মোঃ সোহাগ, পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা মো. ইউনুস সহ ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিএনপি।

এদিকে অবরোধের সমর্থনে রবিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলমের নেতৃত্বে নগরীর মুরাদপুর ষোলশহর এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এছাড়া মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলালের নেতৃত্বে দেওয়ান হাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, বহদ্দারহাট আরকান সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপুর নেতৃত্বে চাঁন্দগাও থানা যুবদলের বিক্ষোভ মিছিল, কালামিয়া বাজার ও বাহাত্তর পুল এলাকায় এম আই চৌধুরী মামুনের নেতৃত্বে বাকলিয়া থানা বিএনপির মিছিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে নগরীর লালদীঘির পাড়, সিনেমা প্যালেস মোড় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল, পাহাড়তলী ডিটি রোডে মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে পাহাড়তলী থানা যুবদলের মিছিল, অক্সিজেন কুয়াইশ সড়কে বায়েজিদ থানা যুবদলের মিছিল, আরাকান সড়কে চান্দগাঁও থানার যুবদলের মিছিল, চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজের নেতৃত্বে সিএন্ডবি এলাকায় চান্দগাঁও থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের মিছিল, বিসিক শিল্প এলাকায় চাঁন্দগাও ওয়ার্ড যুবদলের মিছিল, বন্দর টিলায় ৩৯ নং ওয়ার্ড যুবদলের মিছিল, কামরুল হাসান আকাশের নেতৃত্বে খুলশী থানার ইউএসটি, ফয়েজ লেক, খুলশী রোডে মিছিল এবং রবিবার সন্ধ্যায় দুই নম্বর গেইট মোড়, পলিটেকনিক ও শের শাহ এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল করে নেতাকর্মীরা। তাছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মিছিল ও সড়ক অবরোধ, রবিবার রাত্রে বোয়ালখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মশাল মিছিল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল করে।

অন্যদিকে নগরীর গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে এবং উপজেলায় শান্তি মিছিল করে আওয়ামী লীগ।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

40 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.