সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উজিরপুরে চুরির অপবাদে বাবাকে বেঁধে রাখা; মেয়ের চা-নাস্তা মুখে তুলে খাইয়ে দেওয়ার পরিবারের পাশে দাঁড়াল ‘ওয়াব টিম’ সীতাকুণ্ডে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে ‘রোড টু সিরাহ’ সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:বিজয়ীদের ৯৬টি ক্রেস্ট ও সনদ প্রদান শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক সীতাকুণ্ডে ১ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সীতাকুণ্ডে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বপন কুমার রায় (খুলনা)

​খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান। পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আল-আমিন সানার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন—

  • ​বিএনপি নেতা বেনী মাধব বিশ্বাস, দীপক কুমার সরদার, আইয়ুব কাজী, রুফ সরদার, আব্দুল বারিক গাজী, রহিম তালুকদার, তরিকুল ইসলাম নান্নু, মানষ গোলদার, হালিম হাওলাদার, শেখ রফিকুল ইসলাম ও আবুল কাশেম সানা।
  • ​উপজেলা যুবদলের আহ্বায়ক অমল গোলদার, সদস্য সচিব আমিনুল ইসলাম বুলবুল এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
  • ​মহিলা দল নেত্রী মালা কাজী এবং স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের শেখ ও হাসমত খলিফা।

​এ ছাড়াও সমাবেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মহিলাদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »