Categories: জাতীয়

মিয়ানমারে সার পাচারকালে উদ্ধার ৩০১ বস্তা ইউরিয়া: গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা:

​মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় রুট ব্যবহার করে মিয়ানমারে পাচারের সময় উদ্ধার করা ৩০১ বস্তা ইউরিয়া সার চোরাচালান মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। গত রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন ওরফে সম্রাট (৫৭), তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফাবিয়াতুল ফারাবি (২৪)।

​জোরারগঞ্জ থানা পুলিশের গত ৯ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ অক্টোবর চোরাচালানকালে দুটি ড্রাম ট্রাক থেকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তার এই তিনজনের সম্পৃক্ততা পায় পুলিশ।

​পুলিশের ভাষ্য অনুযায়ী, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন এই সার চালানের বিষয়টি মহসিন ওরফে সম্রাটকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা করার অনুরোধ করেন।

​পরবর্তীতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় শওকত আকবর সোহাগসহ কয়েকজন ট্রাকভর্তি সার মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রস্তাব ও প্রলোভন দেখায়। ওই প্রলোভনে পড়ে মহসিন ওরফে সম্রাট ফাবিয়াতুল ফারাবিসহ অন্যদের সহযোগিতায় সারগুলো পাচারের চেষ্টা চালান বলে জানিয়েছে পুলিশ।

​জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনজনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। গত ৮ নভেম্বর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।”

​তিনি আরও জানান, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Mohammed Alam

Recent Posts

এক প্যাকেটে এক কাপ চা: পচনহীন মোড়কে মারাত্মক হুমকির মুখে পরিবেশ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন চায়ের দোকানে মিলছে এক কাপ চা তৈরির…

13 minutes ago

আগাম স্ক্রিনিং ও প্রতিরোধেই সুখী জীবন: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​বাংলাদেশে লাখ লাখ মানুষ না জেনেই বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে…

18 minutes ago

চট্টগ্রাম কাস্টমসের ১৪ বিতর্কিত ধারা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমসের ১০০ শতাংশ পণ্য পরীক্ষণের নামে জারি করা নতুন অফিস আদেশের ১৪টি…

36 minutes ago

সীতাকুণ্ডে নাশকতার চেষ্টায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার চেষ্টা করার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে…

2 hours ago

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সিফাতের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও…

5 hours ago

সীতাকুণ্ডে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি বিদ্যুৎ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ​পরিবার সূত্রে জানা যায়,…

1 day ago

This website uses cookies.