Categories: জাতীয়

খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি

 খুলনা সংবাদদাতা:

​আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার দাকোপে সচেতনতামূলক র‍্যালি ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বাজুয়া চড়ার বাঁধে ‘দাকোপ উপজেলা সচেতন যুব ও নাগরিক ঐক্য’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক দেবব্রত সরদার এবং শিক্ষক ও সদস্য সচিব তুর্যয় সরদার উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেনীমাধব বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, শিক্ষক মনোহর চন্দ্র দেশী, প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত রায়, ব্যাংক কর্মকর্তা অরূপ গাইন, ব্যাংক কর্মকর্তা দেবাশীষ মণ্ডল, কিশোর বর্মন, অ্যাডভোকেট রুহুল আমিন, রমেশ মিস্ত্রি, কৌশল্যা রায় ও মানস কুমার রায়সহ অনেকে।

​বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। হতাশাগ্রস্ত ও সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে সচেতনতা ও সহমর্মিতার মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়।

​ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক সচেতনতামূলক কর্মসূচি এবং প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

​মূল স্লোগান: “মাদক ছাড়ো, মাঠে চলো—খেলাধুলায় জীবন গড়ো।”

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

11 hours ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

11 hours ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

11 hours ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

1 day ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

1 day ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

1 day ago

This website uses cookies.