Categories: জাতীয়

ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি :

ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে অসুস্থ কিডনি রোগী আব্বাস উদ্দিনকে চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ করা হয়েছে।

​২৪ আগস্ট সন্ধ্যায় ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এই চেক হস্তান্তর করেন।

​এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল এবং ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ নওশাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ নওশাদ গণমাধ্যমকে জানান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর নির্বাচিত এলাকা চট্টগ্রাম-১১ আসনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাজির গলির বাসিন্দা মোহাম্মদ আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন এবং তাঁর দুটি কিডনিই বিকল। সম্প্রতি দলীয় নেতৃবৃন্দের ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা খরচ বাবদ তাঁর পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে এলে অসুস্থ আব্বাস উদ্দিনের বেঁচে থাকার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর হাতে অভিযুক্ত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…

8 hours ago

সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…

9 hours ago

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: ​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…

10 hours ago

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…

1 day ago

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম…

1 day ago

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক

সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ নম্বর বারৈয়াঢালা…

1 day ago

This website uses cookies.