চট্টগ্রামের স্বনামধন্য সামাজিক ও মানবিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সীতাকুণ্ড বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সীতাকুণ্ডের সর্বোচ্চ রক্তদাতা ও মানবিক সেবায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের অসহায় ও প্রবীণ মা এবং এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি বৃদ্ধাশ্রমের আশপাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসাইন সাইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ ছাত্র ও যুব সমাজের উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রফেসর কামাল উদ্দিন কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ, সাংবাদিক নুর হোসেন, ‘রক্তের বন্ধনে আবদ্ধ আমরা’ পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাজু আহমেদ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুদ্দিন, ‘অসহায় বন্ধুদের ঠিকানা’ ফাউন্ডেশনের পরিচালক মো. আবু তাহের এবং স্বেচ্ছাসেবী জসিম উদ্দিন ও রোহিত।
এ সময় সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসাইন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. বাবলুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে উদযাপন করা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও প্রবীণ মানুষের মুখে হাসি ফোটাতে তরুণদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।”
তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। রক্তদান, অসহায় মানুষের সহযোগিতা এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আদর্শ ছাত্র ও যুব সমাজ দীর্ঘদিন ধরে এসব প্রশংসনীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে উল্লেখ করে অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের ছয় বছরের মানবিক কর্মকাণ্ড তুলে ধরে পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী বলেন, “প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ছয় বছরে আমাদের উদ্যোগে ৩৪ জন এতিম মেয়ের বিয়ের আয়োজন, ১৫ জন বিধবা নারীর কর্মসংস্থান, একজন অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ এবং জরুরি মুহূর্তে রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী দিনেও মানবকল্যাণ ও দেশের সেবায় আরও বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা থাকবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডের সর্বোচ্চ রক্তদাতা হিসেবে রক্তযোদ্ধা আলা উদ্দিনসহ বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। তরুণদের রক্তদানে উৎসাহিত করতে নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশসেবার প্রত্যয় নিয়ে ছয় বছর পেরিয়ে সপ্তম বছরে পদার্পণ করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমনটাই প্রত্যাশা উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মানবসেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…
বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.