বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে পরকীয়ার জেরে রোহিঙ্গা স্বামীর হাতে স্ত্রী খুন ইয়ার্ডের ছাড়পত্রের মেয়াদ না থাকায় ৫ লাখ টাকা জরিমানা সীতাকুণ্ডে মাদকবিরোধী সমাবেশ: ‘মাদকমুক্ত সমাজ মানেই সুস্থ সমাজ’—ওসি মহিনুল সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৪ হবিগঞ্জে ব্যাংক ও বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির ২৬৩তম সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনার কারণ নির্ণয়ে ১১ সদস্যের তদন্ত কমিটি, ৫ কর্মদিবসে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুণ্ড বিএনপির দোয়া মাহফিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা এবং সীতাকুণ্ড সদর বাজার দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় সীতাকুণ্ড মডেল থানার সামনে থেকে র‍্যালিটি বের হয়ে পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

​সীতাকুণ্ড সদর বাজার দোকান মালিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

​এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মো. আলমগীর, বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছালামত উল্লাহ, সিকিউর সিটি শপিং সেন্টারের পরিচালক আকতার হোসেন এবং মার্কেটিং অফিসার ও জামায়াত নেতা আবুল হোসেন।

​এছাড়াও উপস্থিত ছিলেন সদর ব্যবসায়ী প্রতিনিধি দেলোয়ার হোসেন, নূর মোহাম্মদ, মো. আলাউদ্দিন, নূর উদ্দিন, জাহাঙ্গীর আলম, শ্রীধাম, জসিম উদ্দিন, আবির হোসেন ও মোহনলালসহ বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সীতাকুণ্ড মডেল থানার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।

মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: ওসি মহিনুল

​প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. মহিনুল ইসলাম বলেন, “প্রাণঘাতী মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কিছু মানুষ ব্যবসা করে লাখ লাখ টাকা কামালেও এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো সমাজ, সেবনকারী এবং তাদের পরিবার। মাদকাসক্তদের হাতে মা-বাবা ও প্রতিবেশীরা লাঞ্ছিত হচ্ছেন, পথচারীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন এবং স্কুল-কলেজের ছাত্রীরা ইভটিজিংয়ের মুখোমুখি হচ্ছে। চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের মূল কারণও এই মাদকের ছোবল।”

​সভাপতির বক্তব্যে বাজার কমিটির সভাপতি মো. নাসির ভূঁইয়া বলেন, “আমাদের সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে। তা না হলে ভবিষ্যতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়বে। আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ পরিবার ও এলাকা থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »