
পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জন পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ ২৬ জুলাই ২০২৬, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় দুটি ভিন্ন ঘটনার সঙ্গে জড়িতদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের ঘটনায় ৭ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কৃত ৭ পুলিশ সদস্য হলেন:
এ ছাড়া সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী গ্রেপ্তারের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের দুজন ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করা হয়।
তারা হলেন: