মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ডেবা পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. হৃদয় (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত হৃদয় ওই এলাকার নতুন পাড়া গ্রামের আলমগীরের বড় ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের পুকুরে গোসল করতে নামেন হৃদয়। দীর্ঘ সময় পরও তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়দের প্রচেষ্টায় তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয়ের মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ মৃগী রোগের আক্রমণ হওয়ায় অথবা সাঁতার না জানার কারণে তিনি পানির নিচে তলিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

​হৃদয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »