শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

অসুস্থ সাংবাদিক দিদার হোসেন টুটুলকে হাসপাতালে দেখতে গেলেন সীতাকুণ্ড জামায়াত নেতৃবৃন্দ

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

দৈনিক ইত্তেফাক পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি, সাংবাদিক দিদার হোসেন টুটুল অসুস্থ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার নেতৃবৃন্দ।

​সাংবাদিক টুটুলকে দেখতে হাসপাতালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক কমিশনার মো. তাহের। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা মিডিয়া সম্পাদক আবুল হোসাইন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিছবাহুল আলম রাসেল।

​নেতৃবৃন্দ সাংবাদিক দিদার হোসেন টুটুলের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক বিষয়ে অবগত হন।

​সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাংবাদিক টুটুলের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন। তারা প্রার্থনা করেন, যেন আল্লাহ তায়ালা তাকে দ্রুত শিফায়ে কামিলা দান করেন এবং পূর্ণ সুস্থতা নসিব করে অতি দ্রুত সুস্থ-সবল অবস্থায় পরিবারের মাঝে ফিরিয়ে আনেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »