Categories: জাতীয়

হরিপুরে নবনির্মিত সিসি ঢালাই সড়ক পরিদর্শন করলেন উপ-সহকারী প্রকৌশলী

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

​ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের বেলুয়া গ্রামে নবনির্মিত সিসি ঢালাই সড়ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠার পর সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি জানান, সড়কটির নির্মাণকাজ মানসম্মত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করায় বর্তমানে সেখানে কোনো সমস্যা নেই।

​জানা যায়, ইউনিয়নের ইউনুস পুলিশের বাড়ি থেকে জেলেলের বাড়ি পর্যন্ত সড়কটির সিসি ঢালাইয়ের কাজ গত ২৯ জুন বিকেলে সম্পন্ন হয়। ঢালাইয়ের দুই দিন পর, ১ জুলাই প্রায় দুই হাজার ইটবোঝাই একটি ভারী যানবাহন নতুন নির্মিত সড়কের ওপর দিয়ে চলাচল করলে রাস্তার দুটি স্থান সামান্য দেবে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিযোগ প্রকাশিত হয়।

​পরবর্তীতে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে এলে ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিমের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামতের ব্যবস্থা করেন। বর্তমানে সড়কটি চলাচলের জন্য সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

​এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, “সিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণের পর নির্দিষ্ট সময় পর্যন্ত ভারী যানবাহন চলাচল থেকে বিরত থাকা প্রয়োজন। সাধারণত কংক্রিট তার পূর্ণ শক্তির প্রায় ৯০ শতাংশ অর্জন করতে ২৮ দিন সময় নেয়। তাই নতুন রাস্তা সম্পূর্ণ শক্ত হওয়ার আগপর্যন্ত বাড়তি সতর্কতার প্রয়োজন।”

​তিনি আরও বলেন, “পরিদর্শনে সড়কের নির্মাণকাজের মান সন্তোষজনক পাওয়া গেছে। ব্যবহৃত নির্মাণসামগ্রী ও কাজের গুণগত মান নিয়েও কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।”

​এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সড়ক নির্মাণে উন্নতমানের কুষ্টিয়ার ইট, বিশেষ গ্রেডের সিমেন্ট এবং নদীর বালু ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নতুন এই সড়কটি এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সড়কটির স্থায়িত্ব রক্ষায় ভবিষ্যতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.