Categories: জাতীয়

সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট

সীতাকুণ্ড প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে মাগরিবের নামাজরত অবস্থায় এক পরিবারের সর্বস্ব লুট করে নিয়েছে ডাকাতদল। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় অবস্থিত সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূঁইয়া বাড়িতে এ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে মা ও মেয়েকে জিম্মি করে আলমারিতে থাকা অন্তত ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দিলে ডাকাত দলের হামলায় তাহেরা বেগম নামে এক বৃদ্ধা আহত হয়েছেন।

​এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

​ভুক্তভোগী ইসরাত সুলতানা জানান, মাগরিবের নামাজের সময় তিনি ও তার মা নামাজে দাঁড়ান। সেজদায় থাকা অবস্থায় অতর্কিতে কয়েকজন যুবক ঘরে ঢুকে তাদের কাপড় দিয়ে চোখ-মুখ বেঁধে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের মুখে আলমারির চাবি দাবি করে। চাবি দিতে দেরি হওয়ায় ডাকাতরা ধারালো ছুরি দিয়ে তার বৃদ্ধ মাকে আঘাত করে রক্তাক্ত করে। এরপর ডাকাতদল আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে। এ সময় ডাকাতরা ঘরের জিনিসপত্রও তছনছ করে ফেলে।

​আহত তাহেরা বেগম বলেন, “মাগরিবের নামাজ পড়ছিলাম, এমন সময় ছয়জনের মতো ডাকাত ঘরে ঢোকে। এদের মধ্যে চারজন আমাদের চোখ-মুখ বেঁধে ফেলে। নামাজ শেষ করার সুযোগও দেয়নি। বাড়িতে সে সময় কোনো পুরুষ সদস্য ছিল না, সেই সুযোগে তারা সব লুট করেছে। আমার বিয়ের আমলের স্বর্ণসহ সব নিয়ে গেছে।”

​জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Press Didar

Recent Posts

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি: ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইপিজেড ও পতেঙ্গা এলাকার সনাতন ধর্মাবলম্বী ৯ শতাধিক পরিবারের…

9 hours ago

সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ

কাইয়ুম চৌধুরী: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে গত দুই দিনে পৃথক স্থান থেকে এক অজ্ঞাতপরিচয় গৃহবধূ ও এক…

15 hours ago

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি…

15 hours ago

পশুর নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান: ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি বেহুন্দী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

​স্বপন কুমার রায়- ​ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে খুলনার দাকোপ উপজেলার পশুর নদীতে…

22 hours ago

সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এল অর্ধগলিত শিশুর মৃতদেহ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর…

1 day ago

ইপিজেডে ডেঙ্গু মোকাবিলায় মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা

বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ইতিমধ্যে ৮টি…

3 days ago

This website uses cookies.