Categories: জাতীয়

সীতাকুণ্ডে জমকালো আয়োজনে এনটিভি (ntv)-র ২৪ বছর পূর্তি উদযাপন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি (ntv)-র গৌরবময় ২৪ বছর পূর্তি উপলক্ষে সীতাকুণ্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় স্থানীয় ‘সিকিউর সিটি’ শপিং মার্কেটের পঞ্চম তলায় কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর এই আয়োজনের সূচনা হয়।

​এনটিভি’র সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এম এইচ শাওনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহিদুল হক চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম, পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদ, বিএনপি নেতা আলাউদ্দিন মাসুম, সাবেক কমিশনার মো. সেলিম এবং বাজার কমিটির সভাপতি মো. নাসিরের নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ।

​সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেলসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে এনটিভি’র ২৪ বছর পূর্তির আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।

​বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এনটিভি’র দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং আগামীতেও চ্যানেলটি “সময়ের সাথে আগামীর পথে” এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

3 hours ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

3 hours ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

3 hours ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

1 day ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

1 day ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

1 day ago

This website uses cookies.